গ্যসের আপেক্ষিক তাপ
ধরা যাক একটি বস্তুকে তাপ প্রয়োগ করে উত্তপ্ত করা হচ্ছে ।
বস্তুটির ভর = m
প্রযুক্ত তাপ= Q
তাপমাত্রা বৃদ্ধি = T
নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির জন্য বস্তুর ভর যত বেশি হবে , প্রযোজনীয় তাপের পরিমাণও তত বেশি হবে ।
∴ Q ∝ m .... ... ... (1)
আবার , নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে তাপ শি হলে তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে ।
∴ Q ∝ T .... ... ... (2)
সমীকরণ (1) ও (2) হতে পাই
Q ∝ m T
বা, Q = S m T .... ... ... (3)
S একটি ধ্রুবক যা বস্তুর উপাদানের উপর নির্ভর করে । তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপ বিকীর্ণ
হতে থাকে । কাজেই , তাপের সাথে তাপমাত্রা বৃদ্ধির সঠিক সম্পর্ক পেতে হলে তাপের পরিমাণ অল্প ( dQ) হতে হবে । । এর ফলে তাপমাত্রা বৃদ্ধিও অল্প (dT ) হবে।
∴ (3) নং সমীকরণের সঠিক রুপ হচ্ছে -
dQ = SmdT
বা, S = dQ/mdT
S কে আপেক্ষিক তাপ বলা হয় । m=1 একক এবং dT = 1 ডিগ্রি হলে । S= dQ ; অতএব , একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রী েবাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে।
আপেক্ষিক তাপের একক `J(kg)^{-1}K^{-1}`
পানির আপেক্ষিক তাপ
1gm ভরের পানির তাপমাত্রা 1 ডিগ্রি C (সেলসিয়াস) বাড়াতে 1 Cal তাপের প্রয়োজন হয় ।
∴ C.G.S এককে , পানির আঃ তাপ = `1cal(gm)^{-1}(C^{\circ})^{-1}` `
আমরা জানি, 1 cal = 4.2 Joule
1 gm = `10^{-3}`
1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন = 1K পরিবর্তন
∴ SI এককে পানির আঃ তাপ = 4200 `J(kg)^{-1}K^{-1}`
0 Comments