তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক (Relation between Elctric Intensity and Potential Defference)
ধরা যাক , প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একই বলরেখা বরাবর A এবং B দুটি বিন্দু এবং d এদের মধ্যবর্তী দূরত্ব । A ও B বিন্দুদ্বয়ের তড়িৎ বিভবের মান যথাক্রমে `V_{A}` ও `V_{B}`। বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য = `V_{A}`-`V_{B}` একক ধনাত্মক চার্ককে B বিন্দু হতে A বিন্দুতে নিতে এজেন্ট দ্বারা কৃত কাজের পরিমাণ `W_{AB}` = প্রাবল্য ✕ দুরত্ব = `V_{A}`-`V_{B}`
কিন্তু , একক ধনাত্মক চার্জকে B বিন্দু হতে A বিন্দুতে নিতে কাজের পরিমাণ উক্ত বিন্দুদ্বয়ের বিভব পার্থক্যের সমান ।
অথাৎ , `W_{AB}`= `V_{A}`-`V_{B}`
∴ Е✕d =`V_{A}`-`V_{B}`
বা, Е = `\frac{V_{A}-V_{B}}{d}`
ধরি, `V_{A}`-`V_{B}`=V
∴ Е = `\frac{V}{d}`
বা, V= Ed
এটিই নির্ণেয় সম্পর্ক ।
0 Comments