Looking For Anything Specific?

Responsive Advertisement

যন্ত্রের কর্ম দক্ষতা ( Efficiency Machine )

                  কর্মদক্ষতা ( Efficiency)


 শক্তি রুপান্তরের সহায়তায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাই । যেমন পেট্রোলে সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চারঅতে পারি । শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে কোনো ইঞ্জিন থেকে সেই পরিমাণ শক্তি আমাদের পাওয়া উচিৎ যে পরিমান শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয়। কিন্তু এটা দেখা যায় যে পরিমাণ শক্তি উঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম পরিমাণ শক্তি লাভ করা যায় । এটি প্রধানত হয় এই কারণে যে ইঞ্জিনে ঘর্ষণ ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় , তা তাপ শক্তিরূপে অপচয় হয় । ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলে । এক্ষেত্রে শক্তির সমীকরণ দাঁড়ায় : 

প্রদত্ত শক্তি = লভ্য কার্যকর শক্তি + অন্যভাবে ব্যয়িত শক্তি । 

কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বুঝায় , যন্ত্রের যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় । সুতরাং কর্মদক্ষতা বলতে মোট কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বুঝায় । একে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে । 

কর্মদক্ষতা , ղ   = লভ্য কার্যকর শক্তি /মোট প্রদত্ত শক্তি х 100%

একটি সাধারণ বিদ্যুত উৎপাদন কেন্দ্রে , অনেক ধাপে শক্তির রূপান্তর ঘটে । এই রূপান্তর কয়লা , তেল , প্রাকৃতিক গ্যাস বা ইউরেনিয়াম থেকে শরু করে বিদ্যুৎ শক্তি পাওয়া পর্যন্ত চলতে থাকে । দেখা গেছে শক্তির এই রূপান্তরসমূহের ক্ষেত্রে প্রদত্ত শক্তির প্রায় 70% পর্যন্ত অপচয় হয় এবং তাপ শক্তিরুপে হারিয়ে যায় । 

প্রদত্ত শক্তির কেবল শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় । সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদন কেন্দ্রের কর্মদক্ষতা মাত্র 30% । 




গাণিতিক উদাহরণ ঃ একটি 10N ওজনের বস্তুকে 5m  উচ্চতায় উঠানোর জন্য একটি  বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো । এটি 65J  তড়িৎ শক্তি ব্যবহার করে। 

ক) মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ  কত ? 

খ) মোটরের কর্মদক্ষতা কত?


ক নং প্রশ্নের সমাধানঃ  এখানে ব্যয়িত শক্তি= কৃত কাজ =বল х সরণ = ওজন хউচ্চতা =  10N х 5m= 50J

সুতরাং অপচয়কৃত শক্তি = সরবরাহ কৃত শক্তি - ব্যয়িত শক্তি =65J-50J= 15J

খ নং প্রশ্নের সমাধানঃ 

                       কর্মদক্ষতা , ղ   = লভ্য কার্যকর শক্তি /মোট প্রদত্ত শক্তি х 100%

                                                  = 50J/65J х 100%

                                                   = 76.92% ‍ু

যদি প্রশ্ন করা হয় কর্মদক্ষতার কোনো একক নেই কেন ? তাহলে বলতে হবে কর্মদক্ষতা মুলত দুটি শক্তির অনুপাত তাই এর কোনো একক থাকতে পারে না।  তবে মনে রাখবেন , ক্ষমতা ও কর্মদক্ষতা এক জিনিস নয়।                                                                                      

 

Post a Comment

0 Comments