Looking For Anything Specific?

Responsive Advertisement

পড়ন্ত বস্তু (Motion of falling bodies)

                       অভিকর্ষ ত্বরণ এর মান  পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন?



 মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই একে অপরকে আকর্ষন করে । এই মহা বিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষন তাকে মহাকর্ষ বলে । দুটি বস্তুর   একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বলে । অথাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষন তাকে অভিকর্ষ বলে । 

এ বিষয়টির উপর চিন্তা করে বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সুত্র নামের একটি সুত্র আবিষ্কার করেন -

সুএটি হলোঃ মহাবিশ্বের  প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষন  করে । এই আকর্ষন বলের মান বস্তুদ্বয়ের ভরের গুনফলের সমানুপাতিক এবং দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক । এই বল সরলরেখা বরাবর ক্রিয়া করে। 

 মনে করি , m1 ও  m2 ভরের দুটি বস্তু পরস্পর d দুরত্বে অবস্থিত । তাহলে এদের মধ্যে আকর্ষন বল  F  হবে ।



            

এখানে G হচ্ছে সমানুপাতিক ধ্রুবক । যার মান হচ্ছে 6.67*10(-11) Nm2kg-2

এই G   কে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। 


আবার নিউটনের গতির  দ্বিতীয় সুত্র হতে পাই , কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক ।

 অথাৎ    F ~ ma

 অথবা  F= kma  এখানে  k   সমানুপাতিক ধ্রুবক যার মান 1।

                 F   = ma

 এখানে , F=  বল, m=  ভর,    a =g = ত্বরণ ( উপর নিচ হিসাব করার সময় ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয় ।


বলের এই দুই সুত্র থেকে তুলনা করলে আমরা পাই  


          mg = GMm /d2 

           g= GM/d2


এখানে  G ও M এর মান নির্দিষ্ট  কাজেই  g এর মান নির্ভর করবে  d  এর উপর ,বস্তুদ্বয়ের মধ্যে দুরত্ব যত বেশি হবে  g এর মান তত কম হবে । 

দুরত্ব যত কম হবে  অভিকর্ষ ত্বরণ g   এর মান  তত   বেশি হবে । 





                                     

 


   

Post a Comment

0 Comments