তাপ ও তাপমাত্রা(Heat Temperature)
তাপ (Heat)
Heat is a kind of energy which felt us hot and cold . তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভুতি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয় । সুতরাং উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু হতে অন্য বস্তুতে প্রবহিত হয় তাকে তাপ বলে। পদার্থের অণুগুলো সব সময় গতিশীল অবস্থায় থাকে। তাই এদের গতিশক্তি আছে। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। কোনো বস্তুতে তাপ প্রদান করা হলে অণুগুলোর গতি বেড়ে যায় আর এর পরিপেক্ষিতে গতিশক্তিও বেড়ে যায়।
তাপের একক : SI পদ্ধতিতে তাপের একক হলো জুল (J)। পূর্বে তাপের একক হিসাবে ক্যালরি (Cal) ব্যবহৃত হতো। ক্যালরি এবং স্কুলের মধ্যে সম্পর্ক হলো 1 cal = 4.2 J
তাপমাত্রা(Temperature)
Temperature is nothing but a situation of a object which identify that the object take heat or left. সুতরাং তাপমাত্রা আর কিছুই নয়- এটি শুধু নির্দেশ করে কোনো বস্তু তাপ হারাবে নাকি গ্রহণ করবে। তাপমাত্রা একটি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় । সে যন্ত্রে নাম থার্মোমিটার।
তাপমাত্রার একক: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন (K)।
পানির ত্রৈধবিন্দু বলতে একটি তাপমাত্রা ও চাপকে বোঝায় যা পানিকে তিন অবস্থায় রাখতে পারে ।
0 Comments