সমবিভব তল
যে তলের সকল বিন্দুতে বিভবের মান সমান , তাকে সমবিভব তল বলা হয় ।
ব্যাখ্যা ঃ চিত্রে তিনটি সমকেন্দ্রিক গোলক দেখানো হয়েছে । কেন্দ্রে একটি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ Q
আছে । যে কোনো একটি গোলক বিবেচনা করা যাক । গোলকীয় তলের প্রতিটি বিন্দু কেন্দ্র হতে সমদূরত্বে অবস্থিত । অতএব , গোলকীয় তলের প্রতিটি বিন্দুর বিভব সমান ।
কেননা , V= `\frac{KQ}{r}` । অতএব, বর্ণিত গোলকীয় তল একটি সমবিভব তল । সমকেন্দ্রিক অন্যান্য গোলকীয় তলও সমবিভব তল । সমবিভব তলের সকল বিন্দুর বিভব সমান বলে এই তল বরাবর চার্জ স্থানান্তরিত করতে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য । তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে।
0 Comments