Looking For Anything Specific?

Responsive Advertisement

তড়িৎ বিভব ও বিভব পার্থক্য(Electric Potential And Potential Defference)

                   তড়িৎ বিভব ও বিভব পার্থক্য


তড়িৎ বিভবঃ

একটি একক ধনাত্মক চার্জকে অসীম দুরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে আনতে বাইরের এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ সম্পন্ন  করতে হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। 
একে V  দ্বারা প্রকাশ করা হয় । 
 তড়িৎ বিভব বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রে  অসীম দুরত্ব হতে  +q    পরিমান চার্জ আনতে মোট সম্পাদিত কাজ,  W = V✕q

     বা ,  `V=\frac{W}{q}`
তড়িৎ বিভবের একক    `JC^{-1}`  বা Volt(V) ;  বিভব একটি স্কেলার রাশি । 

1 Volt এর সংজ্ঞাঃ 1C  ধনাত্মক চার্জ কে অসীম দূরত্বে হতে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে  আনতে যদি  1J  কাজ সম্পন্ন হয় তাহলে উক্ত বিন্দুর বিভব কে 1 Volt(V)  বলে ।

প্রশ্নঃ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব 15 Volt বলতে কি বুঝায়  ? 
উত্তরঃ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব 15 Volt বলতে বোঝায় যে , 1 কুলম্ব ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব হতে ঐ বিন্দুতে আনতে 15 J কাজ সম্পন্ন হয় ।
বিভব পার্থক্য পরিমাপের জন ্য ভোল্টমিটার ব্যবহার করা হয় । যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে সে দুই বিন্দুর মধ্যে ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয় । 


বিভব পার্থক্যঃ   দুটি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কে বিভব পার্থক্য বলে। 

                                                                  অথবা ,
একটি একক ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রে    এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে বাইরের এজেন্ট কর্তক যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বিভব পার্থক্য বলে। 

প্রমাণঃ ধরা যাক , কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত  A ও   B বিন্দুতে বিভব যথাক্রমে `V_{A}` ও  `V_{B}`
একটি একক ধনাত্মক চার্জকে অসীম হতে  B তে আনতে কাজের পরিমাণ   `V_{B}`   ;   A  তে আনতে কাজের পরিমাণ   `V_{A}`   । অতএব  B হতে  A তে আনতে কাজের পরিমা্ণ , 


`V_{A}-V_{B}` =  বিভব পার্থক্য 















Post a Comment

0 Comments