Looking For Anything Specific?

Responsive Advertisement

Cv অপেক্ষা Cp বড় (Cp is greater than Cv )

  Cv অপেক্ষা Cp বড়  (Cp  is greater than Cv )



         

স্থির চাপে গ্রাসের আপেক্ষিক তাপঃ চাপ স্থির রেখে একক ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রী বাড়াতে যে তাপের প্রয়োজন হয় , তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ (`S_{p}`) বলা হয় ।


  স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপঃ স্থির আতনে একক ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রী বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় , তাকে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ বলে । একে `S_{v}`দ্বারা প্রকাশ করা হয়। 


   আয়তন স্থির রেখে  1 mole গ্যাসের তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ (Molar specific heat at constant volume) বলে। একে `C_{v}` দ্বারা সূচিত করা হয়।

 `C_{v}` = M x `S_{v}`  


চাপ স্থির রেখে 1 mole গ্যাসের তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ (Molar specific heat at constant pressure) বলে। একে `C_{p}` দ্বারা সূচিত করা হয়।

`C_{p}`= M x `S_{p}`



 আয়তন অপরিবর্তিত রেখে কোন গ্যাসে যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ তাপ গ্যাসের গতিশক্তি বৃদ্ধি করবে। ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু আয়তন স্থির থাকায় গ্যাস কোন বহিঃস্থ কাজ করতে পারে না। অন্যদিকে, চাপ স্থির রেখে যদি গ্যাসকে সমপরিমাণ তাপ প্রদান করা হয়, তাহলে ঐ তাপ এ ক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃশ কাজ সম্পন্ন করবে। এ কাজ সম্পাদন করার জন্য এ ক্ষেত্রে কিছু তাপ ব্যয় হবে। ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি হবে না। অতএব সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসে আরও কিছু তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ 1 mole গ্যাসকে  1 K তাপমাত্রা বৃদ্ধি করতে স্থির আয়তনের বেলায় যে তাপ লাগবে, স্থির চাপের বেলায় তার চেয়ে বেশি তাপ লাগবে। আমরা জানি, C = `\frac{dQ}{ndT}` 

n  ও  dT  নির্দিষ্ট থাকলে ,  C, প্রয়োজনীয় তাপের সমানুপাতিক । 

ধরি ,`C_{p}` এর ক্ষেত্রে  প্রয়োজনীয় তাপ  `dQ_{p}`

      `C_{v}`  এর ক্ষেত্রে  প্রয়োজনীয় তাপ  `dQ_{v}` 


আমরা জানি 

`C_{p}\propto dQ_{p}` বা, `C_{p}`=k`dQ_{p}`

`C_{v}\propto dQ_{v}`  বা, `C_{v}‘=k`dQ_{v}`

`\frac{C_{p}}{C_{v}}=\frac{dQ_{p}}{dQ_{v}}`


যেহেতু,  `dQ_{p}`> `dQ_{v}`   সুতরাং, `C_{p}`> `C_{v}`

Post a Comment

0 Comments