Looking For Anything Specific?

Responsive Advertisement

কুলম্বের সুত্র (Coulomb`s Law )


               কুলম্বের সুত্র (Coulomb`s Law )





দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের গুণফলের সমনুপাতিক, এদের মধ্যবর্তী দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল চার্জদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে ।
ব্যাখ্যাঃ ধরা যাক , A ও  B  চার্জদ্বয়ে চার্জের পরিমাণ `Q_{1}` ও `Q_{2}` এবং এদের মধ্যবর্তী দুরত্ব r ,  এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হবে ,
`F\propto Q_{1}``Q_{2}`  ;  যখন r ধ্রুব ।
`F\propto \frac{1}{r}^{2}`  : যখন   `Q_{1}``Q_{2}`  যখন ।

অতএব যখন   `Q_{1}` ও `Q_{2}` সকলেই পরিবর্তনশীল , তখন 
`F\propto\frac{Q_{1}Q_{2}}{r^{2}}`
`F=K\frac{Q_{1}Q_{2}}{r^{2}}`
  এখানে K সমানুপাতিক ধ্রুবক যার মান রাশিগুলোর একক ও চার্জদ্বয়ের মধ্যবর্তী  মাধ্যমের প্রকৃতির ‍উপর নির্ভর করে। 
পরিক্ষা হতে দেখা যায় যে বায়ু শুন্য মাধ্যমে 1   মানের দুটি চার্জকে 1   দূরত্বে স্থাপন করলে বিকর্ষন বা আকর্ষন বলের মান    হয় । অতএব ,

`9\times 10^{9}N=K\frac{1C\times 1C}{1m^{2}}=K\frac{C^{2}}{m^{2}}`
 or, `K=9\times 10^{9}\frac{Nm^{2}}{C^{2}}`

K  নিম্নরুপেও প্রকাশ করা যায় -
                                                    K=`\frac{1}{4\pi \epsilon_{0}}`
                                                   F= `\frac{1}{4\pi \epsilon_{0}}\frac{Q_{1}Q_{2}}{r^{2}}`

ভেক্টররুপে ,   F^= `\frac{1}{4\pi \epsilon_{0}}\frac{Q_{1}Q_{2}}{r^{2}}` r^
এটিই কুলম্বের সুত্রের গাণিতিক রুপ।

F এর মান ধনাত্মক হলে বিকর্ষনধর্মী  , F এর মান ঋনাত্মক হলে আকর্ষনধর্মী ।










Post a Comment

0 Comments