পদার্থ বিজ্ঞান সর্বদা বস্তুর ধর্ম ও শক্তি নিয়ে আলোচনা করে থাকে। বিজ্ঞানের এ শাখায় গতি বিষয়ক সমীকরণ সমুহ নিচে আলোচনা করা হলো।
S= অতিক্রান্ত দুরত্ব ।
u= আদিবেগ।
v= শেষবেগ ।
a= ত্বরণ ।
t= সময়।
ত্বরণ ঃ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে । একে a দ্বারা প্রকাশ করা হয় । এর মাত্রা হলো LT^-2 এবং এর একক হলো ms^-2
ত্বরন a = v-u/t
মন্দন ঃ সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ত্বরণ বলে । একে a দ্বারা প্রকাশ করা হয় । এর মাত্রা হলো LT^-2 এবং এর একক হলো ms^-2
মন্দন a = v-u/t
মন্দন হলো ত্বরণের বিপরিত রাশি তাই এর মান সর্বদা ঋনাত্বক আসবে।
বেগ ঃ সময়ের সাথে সরনের পরিবর্তনের হারকে বেগ বলে । একে v দ্বারা প্রকাশ করা হয় । এর মাত্রা LT^-1 এবং এর একক ms^-1
বেগ = সরণ / সময়
এটি একটি ভেক্টর রাশি কারন এর মান প্রকাশে দিকের প্রয়োজন হয় ।
দ্রুতি ঃ সময়ের সাথে দুরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে । একে v দ্বারা প্রকাশ করা হয় । এর মাত্রা LT^-1 এবং এর একক ms^-1
দ্রুতি = দুরত্ব / সময়
এটি একটি স্কেলার রাশি কারণ এর মান প্রকাশের দিকের প্রয়োজন হয় না ।
এক স্থান থেকে অন্য যে কোনো স্থানের সোজাসুজি দুরত্বের মানকে আমরা সরণ বলি। সরনের নির্দিষ্ট দিক আছে তাই সরণ একটি ভেক্টর রাশি । আর দুরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই তাই দুরত্ব একটি স্কেলার রাশি।
পদার্থবিজ্ঞানের গতি বিষয়ক গানিতিক সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে অবশ্যই উদ্দিপকে পাওয়া তথ্যগুলোকে নোট ডাউন করতে হবে । তারপর গতির সুত্রগুলোর কোন সুত্রটির সাথে মিলে গেছে সেটি খেয়াল করলেই ঐ সুত্রটি দিয়ে খুব সহজেই সমাধান করা সম্ভব ।
0 Comments