তুরস্কের অফিসিয়াল নাম পরিবর্তন
৩১ মে ২০২২ জাতিসংঘ ও অন্যান্য বৈশ্বিক সংগঠনগুলোর কাছে তুরস্কের নাম পরিবর্তনের জন্য চিঠি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু। চিঠিতে তুরস্কের নাম Turkey থেকে Türkiye নামে পরিবর্তন করার অনুরোধ করা হয়। ১ জুন ২০২২ জাতিসংঘের মহসচিব আন্তোনিও গুতেরেস দেশটির নাম পরিবর্তন সংক্রান্ত চিঠি পান এবং নতুন নামের বিষয়টি কার্যকর করেন। প্রসঙ্গত, ডিসেম্বর ২০২১ থেকে তুরস্ক তাদের ইংরেজি নামের বানান পরিবর্তন করার কাজ শুরু করে। “তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম” মন্তব্য করে ওই সময় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান একটি স্মারকলিপি দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, প্রত্যেক ভাষায় তারা যেন Türkiye নামটি ব্যবহার করেন।
0 Comments