ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম
১৯ মে ২০২২ অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমকে বাংলাদেশে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে ইউনিসেফ। শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের আগে গত দুই বছর করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন মীম। তিনি শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন, বিশেষ করে যেসব শিশু সবচেয়ে অবহেলিত। উল্লেখ্য, মিম ছাড়াও বাংলাদেশে ইউনিসেফের জাতীয় দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জুয়েল আইচ এবং বাংলাদেশে ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে রাবা খান যুক্ত আছেন।
0 Comments