ভাইভা সংশোধন
১৮ মে ২০২২ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৫ ও ১২৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১ এপ্রিল ১ ২০১৯ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ নম্বর বিভাজন সংশোধন করা হয়। সংশোধিত নম্বর বিভাজন—
ক) শিক্ষাগত যোগ্যতা-১০
এসএসসি বা সমমান- ৪
এইচএসসি বা সমমান- ৪
স্নাতক বা সমমান- ২
এস এস সি
১ম বিভাগ বা GPA ৩ বা তদূর্ধ্ব ৪
| ২য় বিভাগ বা GPA ২-৩ এর কম ৩
৩য় বিভাগ বা GPA ১-২ এর কম হলে ১
স্নাতক
১ম বিভাগ CGPA (৪ স্কেলে ৩ বা তদূর্ধ্ব ৫ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব) ২
২য় বিভাগ CGPA (৪ স্কেলে ২.২৫-৩ এর কম, ৫ স্কেলে ২.৮-৩.৭৫ এর কম) ১
খ) ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে- ১০
ভাইভা বোর্ডে পরিবর্তন ;
২৭ জানুয়ারি ২০১০ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে আংশিক সংশোধনপূর্বক জেলা পর্যায়ে ইন্টারভিউ বোর্ডের (খ)নং সদস্য হিসেবে জেলার একজন বিদ্বান/বিদ্যোৎসাহী/অবসরপ্রাপ্ত শিক্ষক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত) এর পরিবর্তে জেলা সদরের পিটিআই, সুপারিনটেনডেন্টকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
0 Comments